নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের প্রায় ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে গণমিছিল বের করেন তিনি। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, অনেকে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছেন। আপনারা তাদের থেকে বের হয়ে আসেন। কোনো ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল মজিদ মাহমুদ চন্দন, নজরুল মজিদ মাহমুদ স্বপন, ফজলুল হক, প্রিয়াশীষ রায়, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।