নড়াইল-২ আসন

মাশরাফীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন স্বতন্ত্র প্রার্থী

নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন দিয়েছেন। এই আসনে নির্বাচনে সৈয়দ ফয়জুল আমির লিটু ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজার প্রধান প্রতিদ্বন্দ্বী।

গতকাল বুধবার দুপুরে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিবারের সদস্য ও অনেক শুভাকাক্সিক্ষদের অসম্মতির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি বলেন, আওয়ামী লীগ বা প্রশাসনের কোনো চাপ ছিল না।

সৈয়দ ফয়জুল আমির লিটুর প্রতীক ট্রাক। এর আগে তিনি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

সৈয়দ ফয়জুল আমির লিটু প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ায় নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইল সাতজন।