কূটনীতিক ফারুক আহমেদ চৌধুরীর জন্মদিন আজ

বরেণ্য কূটনীতিক, সাহিত্যিক, সাবেক পরাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত মরহুম ফারুক আহমেদ চৌধুরীর জন্মদিন আজ। এ উপলক্ষে ঢাকাবাসী সংগঠন আজিমপুর কবরস্থানে তার কবরে পুষ্পমাল্য অর্পণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৯৩৪ সালের ৪ জানুয়ারি ভারতের আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তার পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার বারকোট গ্রামে। শিক্ষাজীবন শেষে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। অবসর গ্রহণের পর থেকে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ঢাকাবাসীর উপদেষ্টাও ছিলেন। ফারুক চৌধুরী একজন বিশিষ্ট কলাম লেখক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়াদির বিশ্লেষক ছিলেন। ২০১৭ সালের ১৭ মে তিনি মারা যান। বিজ্ঞপ্তি