রাজবাড়ী প্রেস ক্লাব সভাপতির পিতার ইন্তেকাল রাজবাড়ী

প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার রাজবাড়ী প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হকের পিতা সেলিম উদ্দিন খান ওরফে সেলিম মাস্টার (৯০) মারা গেছেন। (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজবাড়ী শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন রেখে গেছেন।