শ্রীলঙ্কায় পার্নো মিত্র, অবকাশযাপনের ছবি ভাইরাল

কিছুদিন আগে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন পার্নো মিত্র। সেখানে গিয়ে পায়ে চোট পান এরপর ফিরে আসেন কলকাতায়। এরপর আবার উড়াল দেন শ্রীলঙ্কায়। সেখানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অভিনেত্রী।

তার অবকাশযাপনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যালে। নীল জলরাশির ধার ঘেঁষে সমুদ্রসৈকতে হাঁটতে থাকা অবস্থায় ধারণ করা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে পার্নো লিখেছেন, ‘এভাবেই ২০২৪ সালে পদার্পণ করছি।’ ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিটি আলোচনার ঝড় তুলেছে। ৩৭ হাজারেরও বেশি অনুরাগী তার ছবিটিতে ‘লাইক’ দিয়েছেন। 

Parno mitra srilanka

 

নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কায় গেছেন পার্নো। উঠেছেন সেখানকার আহাঙ্গামার বিলাসবহুল মসভলড ভিলায়। সেখান থেকে ১০ জানুয়ারি কলকাতায় ফেরার কথা রয়েছে তার।