ডিএমপির পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন। তার হার্ট স্ট্রোক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের সদস্য ছিলেন এই কর্মকর্তা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান তিনি।
রাত ১০টার দিকে ডিএমপির পরিবহন বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এডিসি জ্যোতির্ময় তার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ের বিশ্রাম রুমে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।