‘রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘শুধু নার্স নয়, চিকিৎসদেরও রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে। রোগীরা যেন স্স্থু হয়ে হাসিমুখে তাদের বাড়ি ফিরে যায়। নার্সরা যেন রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলাসহ নিজ হাতে ওষুধ খাইয়ে দেন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এখানে (বিএসএমএমইউ) আসা রোগীরা যেন উন্নত চিকিৎসাসেবা পায়।’

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় ভেন্ডিং মেশিন ও সি ব্লকসংলগ্ন বিশুদ্ধ পানির মেশিনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।  উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিতসহ জনস্বার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের মানুষের বিশেষ করে রোগীর আস্থা রয়েছে। এখানে আসা রোগীরা যেন উন্নত চিকিৎসাসেবা পায়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. মো. রেজাউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি