সন্তানকে পুড়িয়ে হত্যা করল বাবা

সাতক্ষীরার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ বাবাকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এসআই ফারহানা ইসলাম বলেন, ‘সাতক্ষীরা সদর থানার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে ই্য়াসিন হোসেন (২৮) তার নিজের একমাত্র ছেলে সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে। মৃত শিশু আরিফ হোসেন (৮)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ইয়াসিনের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ থাকায় তিনি বাড়িতে ছিলেন না।’

এদিকে স্থানীয় আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, ‘ই্য়াসিন হোসেন মাদকাসক্ত ছিল। সম্প্রতি অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে বাড়ি ফিরেছিল।