ঘন কুয়াশার কারণে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ৪টি আন্তর্জাতিক ফ্লাইট। শুক্রবার চার ঘণ্টা কোনো আন্তর্জাতিক বিমান নামতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি যাত্রীবাহী ফ্লাইট ও একটি কার্গো বিমান অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতা ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টার পর থেকে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরতে শুরু করে।
বিমানবন্দর সূত্র জানায়, এ কারণে কয়েকশ যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে।