ভারতকে টপকে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

ছয় মাস পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীদের উথ্বানে দুইয়ে নেমে গেছে ভারত। শুক্রবার হালনাগাদকৃত রতুন র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।

এর আগে দুই দলেরই রেটিং ছিল ১১৮ করে। পয়েন্টে এগিয়ে থাকায় ১ নম্বরে ছিল ভারত। দক্ষিণ আফ্রিকার সেঙ্গে সিরিজ ড্র করায় রেটিং পয়েন্ট কমে এখন হয়েছে ১১৭।

গত বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে কিছুদিনের জন্য র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এরপর সেটি ভারতের দখলে চলে যায়। এর আগে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা ১৬ মাস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।

৫১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তালিকার নয় নম্বরে। ১১৫ রেটিং নিয়ে তিনে ইংল্যান্ড ও ১০৫ রেটিংয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। এর পরই অবস্থান, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও উইন্ডিজের।