রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় ৪ জন মারা গেছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে ট্রেনটিতে রাজবাড়ী সদর উপজেলা থেকে ঢাকায় ফিরছিলেন এলিনা ইয়াসমিন ও তার পাঁচ বছরের ছেলে আরফান। এছাড়াও আরফানের মামা ও মামি ছিলেন। তারা ঢাকায় মিরপুর বাসায় ফিরছিলেন।
আরফানের মামা বলেছেন, ট্রেন থেকে আরফানসহ আমরা বের হতে পারলেও আরফানের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ট্রেনের ভেতর পুড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার লাশের সন্ধানও মিলেনি।