আমতলী উপজেলা বিএনপি

সভাপতিকে পুনর্বহালের দাবি

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদ ফকিরকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করায় স্থানীয় নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতারা অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে। এ ব্যাপারে ইউনিয়ন ও পৌর বিএনপি কমিটির আহ্বায়ক-সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরিত একটি পত্র কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকরা জানান, বিএনপিরই একটি চক্র ষড়যন্ত্র করে জালাল ফকিরের সুনাম ক্ষুণœ করার জন্য স্থানীয় নেতাকর্মীদের আলাপচারিতার একটি অডিও রেকর্ড করে এবং তা এডিট করে গণমাধ্যমে সরবরাহ করে সংবাদ প্রকাশ করায়। পরে তা কেন্দ্রীয় বিএনপি নেতাদের কাছে সরবরাহ করিয়ে জালাল ফকিরকে বিএনপি থেকে বহিষ্কার করায়।

উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদকরা যৌথ বিবৃতিতে বলেন, যারা এ কাজটি করেছে তারা আমতলী বিএনপিকে ধ্বংস করার জন্য করেছে। তারা মনে প্রাণে বিএনপি করে না। জালাল ফকিরবিহীন আমতলী বিএনপি অচল।

পত্রে স্বাক্ষর করেছেন পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খান, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ফারুক আকন, কুকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তুম আলী খান প্রমুখ।