ভোটের প্রচারে নামায় বিএনপির ১১ নেতা বহিষ্কার

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় দলের আরও ১১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন সিদ্দিকী, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য মো. আজাহারুল ইসলাম লাবু, মো. আবুল হোসেন আবু, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. সাদমান আনোয়ার রবিন এবং নাগরপুরের মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন খান রাজা, কুষ্টিয়া জেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, গাজীপুরের গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান শাহ।