শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদের সর্বশেষ প্রস্তুতি জানাতেই মূলত এ ভাষণ দিবেন তিনি।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।