শরীয়তপুরে একটি ভোটকেন্দ্রে আগুন

শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের তিনটি বেঞ্চ পুড়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দিবাগত রাতে (৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে। 

ঘড়িষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫নং চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে তিনটি বেঞ্চ পুড়ে যায়। আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মূহুর্তে বিস্তারিত বলতে পারছি না।