বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতার দাবি ডিবিপ্রধানের

রাজধানী গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুন অর রশীদ আজ শনিবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনায় বিএনপি অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা ভিডিও কনফারেন্স করে, যা তারা একটি উদ্ধারকৃত ফোনের মাধ্যমে জানতে পেরেছেন। ওই ভিডিও কনফারেন্সে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ও বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করে। ট্রেনে আগুন দেয়ার জন্য অন্যরা রাজি না হলেও তাদের মধ্যে একজন রাজি হয়।

তিনি বলেন, আমরা অনেকের নাম পেয়েছি। তদন্ত চলছে। শিগগির তাদেরকে গ্রেপ্তার করা হবে।