জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বীরগঞ্জ উপজেলায় তিন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী এই প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া তিন প্রিসাইডিং অফিসার হলেন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল।
তিনি জানান, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তিনজন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। পরে তিনজন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।