সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য কক্সবাজার এরিয়ায় গতকাল শনিবার সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এই সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি