স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

ভোটারদের ভোটদানে বিরত রাখার চেষ্টা হচ্ছে

গাজীপুর ৫ আসনের স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী আখতারুউজ্জামান বলেছেন, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা কেন্দ্রের সামনে ভিড় জমিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়াও ভোটদানে বিরত রাখার চেষ্টা করছে। মাত্র তো ভোট শুরু হয়েছে। এরকম চললে অভিযোগ দেওয়া হবে। দক্ষিণ নারগানা কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ভোটদানে ভোটারদের বিরত থাকতে বলছে।

রবিবার (৭ জানুয়ারি) ৬২নং দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি এমন অভিযোগ করেন। 

গাজীপুর ৫ আসনে ৮ জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন— নৌকার প্রার্থী মেহের আফরোজ শাওন, জাতীয় পার্টির নিয়াজ উদ্দীন, জাসদের মশাল মিছিলে মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান, উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের সোহেল মিয়া, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির উর্মি, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আখতারুউজ্জামান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।