নৌকায় ভোট দিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা ১০ আসনে নৌকায় ভোট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি।

রবিবার সকাল ১০টা ৩৬ মিনিটে তার নিজ কেন্দ্র বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজ ভোট প্রদান করেন।

কুমিল্লা ১০ আসনে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। এ আসনে তার সঙ্গে আরো চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে তাদের কাউকেই মাঠে দেখা যায়নি।

অন্য দিকে সকাল থেকে কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।