‘এসব পাবলিক খায় না’ যশ-নুসরাতের নাচে ট্রলের বন্যা

নুসরাত জাহান ও যশ টলিপাড়ার চর্চিত এই জুটি এখন ব্যস্ত রয়েছেন তাদের আগামী সিনেমার প্রচারে। নাম মেন্টাল। ছবির পোস্টার থেকে শুরু করে ক্লিপিং সোশ্যালে ভাইরাল।

 সম্প্রতি নতুন গান ‘কী এক খান গান বানাইছে’ নিয়ে চর্চা তুঙ্গে। এই জুটি যেখানেই যাচ্ছেন ছবির প্রচারে সেখানেই এই গানের হুকস্টেপ রেখে যাচ্ছেন। ইতিমধ্যেই গানের ভিউ ছাড়িয়েছে ৫ লাখের বেশি। সোশ্যালেও এই গান নিয়ে বেশ চর্চা চলছে। তারাও এই গানে নেচে একটি ভিডিও শেয়ার করলেন। আর তা পোস্ট হতেই ট্রলের বন্যা নেটপাড়ায়।

কেউ লিখলেন, ইয়াশের মুভি তালিকায় আরেকটি ফ্লপ মুভি যুক্ত হতে যাচ্ছে। কারও কথায়, হাস্যকর হাস্যকর। কেউ লিখলেন, দেখবো না তোমাদের অভিনয়, দেখে আমি মেন্টাল হইয়া যাইবো । কারও কথায় আবার, অন্যতম বাজে এবং ফ্লপ অভিনেতাদের তালিকায় শীর্ষে থাকা দুই …। যাতা।

কেউ কটাক্ষ করে বললেন, এইসব এখন মার্কেটে চলে না, কারও কথায় আবার, এইসব পাবলিক খায় না রে ভাই, নিজেদের আর কতো সস্তা বানাবেন।