সারা বাংলাদেশে আমি মনে হয় খুবই ভাগ্যবান। সব থেকে বেশি সাড়া আমিই পেয়েছি আসলে। একে অভূতপূর্ব বলা যায়।
রবিবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়ে এমনটাই বলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জে ৪টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে আশঙ্কা তো থেকেই যাবে বিকাল ৪টা পর্যন্ত।
ব্যারিস্টার সুমন বলেন, ফুটবলের সঙ্গে যুক্ত থাকার কারণে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক সাড়া পেয়েছি। এবার আমার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে আমি নিজের চোখে অভূতপূর্ব সাড়া দেখতে পেয়েছি।