দ্বাদশ নির্বাচনে হেরে যাচ্ছেন অনেক হেভিওয়েট প্রার্থীরা। এদের মধ্যে অনেকে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্রের কাছে হেরে যাচ্ছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম ভোট পেয়েছেন।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে বিভিন্ন আসনে বেসরকারি ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে এমন তথ্য জানা গেছে।
বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, রাজশাহী-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরেছেন ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা।
হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক। তার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছে মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১,০৪০ ও মমতাজ বেগম (নৌকা)- ২৩,৭৬১ ভোট পেয়েছেন।