প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

এদিন একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান ভারত, চীন, রাশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। এ সময় রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।