গোল্ডেন গ্লোবে ‘ওপেনহেইমার’ ও ‘সাকসেশন’র জয়জয়কার

অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রবিষয়ক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে বসেছিল গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। ‘বার্বি’কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহেইমার’। অন্যদিকে, গত বছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ নিয়েছে সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্টের পুরস্কার। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে টিভি ক্যাটাগরিতে রাজত্ব করেছে ‘সাকসেশন’-এর চতুর্থ ও চূড়ান্ত সিজন। সেরা টেলিভিশন ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘সাকসেশন’।

এবারের আসরে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে।

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

সেরা চলচ্চিত্র (ড্রামা)

ওপেনহাইমার

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)

পুয়োর থিংস

সেরা অভিনেতা (ড্রামা)

কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী (ড্রামা)

লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)

পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)

এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব-অভিনেতা

রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী

ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পরিচালক

ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা চিত্রনাট্য

অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র

দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র

অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)

সেরা মৌলিক সুর

লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

সেরা মৌলিক গান

হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্র : বার্বি, গীতিকার ও সুরকার বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল)

সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট

বার্বি (গ্রেটা গারউইগ)