ময়মনসিংহে এবার স্বতন্ত্ররা বেশি আসনে জয়লাভ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন চারজন প্রার্থী। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া দুই আসনেই হেরেছেন লাঙ্গলের প্রার্থীরা। ছয়টি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। বাকি একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত রবিবার দিনভর ভোট শেষে সরকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বেসরকারি ফলাফলে জানা যায়
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৮৯২ ভোট।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শরীফ আহমেদ নৌকা প্রতীকে ২ লাখ ৬০ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মোট কেন্দ্র ৯২টি। সেখানে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোহিত উর রহমান শান্ত নৌকা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী আমিনুল হক শামীম ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৪৬ ভোট।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কৃষিবিদ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন আহমেদ মুক্তি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৬৮ ভোট।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২ হাজার ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী হাফেজ রুহুল আমিন মাদানি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮০ হাজার ৭৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৫৮৬ ভোট।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ আবুল হোসেন দীপু ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এমএ ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।