রংপুর রাইডার্সের অনুশীলনে সাকিব

নির্বাচন শেষ করেই ঢাকায় ফিরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান। আজ সকাল থেকেই অনুশীলন করেছেন ববসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে। তাতেই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।

নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই অনুশীলন শুরু করে তারা কোচ সোহেল ইসলামের নেতৃত্বে। এদিন অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব নিজেও। দুপুর সাড়ে বারোটার পর দলের সঙ্গে যোগ দেন তিনি। শুরুতে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন তিনি। সঙ্গে ছিলেন কোচও।

গতকালের অনুশীলনে ব্যাটিংয়ে বেশ মনোযোগ দিতে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

এদিকে নিয়মিতই মিরপুরে দেখা যাচ্ছে বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের। সেক্ষেত্রে বলাই যেতে পারে, মিরপুরে আবার শুরু হয়ে ক্রিকেটের উত্তাপ। ক্রিকেটারদের চোখ এখন বিপিএলে। 

এবারের বিপিএলকে সামনে রেখে শক্ত এক স্কোয়াড তৈরি করেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরান ছাড়াও মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দলকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা। ড্রাফট আর ডিরেক্ট সাইনিং দিয়ে বেশ শক্তপোক্ত দল করেছে রংপুর।