মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত (স্বতন্ত্র) এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে অভিনন্দন জানিয়েছেন সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল দেওয়ান প্লাজায় ফুল দিয়ে এ অভিনন্দন জানানো হয়।
এ সময় নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে সহায়তার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। আগামী দিনগুলোতে সবাইকে তার পাশে থাকার আহ্বানও জানান নবনির্বাচিত এমপি।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংগাইর প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো.সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, সদস্য ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম তানভীর, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. মিজানুর রহমান, ভোরের ডাকের প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর- সদরের ৩ ইউনিয়ন) নৌকার প্রার্থী মমতাজ বেগমকে পরাজিত করে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদ টুলু প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।