বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা কৃষি ব্যাংকের চেয়ারম্যানের

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মো. নাসিরুজ্জামান গত সোমবার তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এ সময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোহা. গোলাম মাহাবুব,  গোপালগঞ্জ ও ফরিদপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি