নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় ১৭০ বস্তা চিনির দুটি গাড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নে ভবানীপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় মামলা হয়েছে। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন উপজেলায় কুট্রাকান্দা মোস্তফা মিয়া ও রায়হান মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা ও রায়হান সীমান্ত এলাকা থেকে অবৈধ চিনি নিয়ে যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে ভবানীপুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের ১৭০ ভরতীয় চিনি সহ আটক করা হয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মঙ্গলবার তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়।