৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর (১০ জানুয়ারি) বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন মুঠোফোনে ফেরি চলাচল শুরুর তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহনের সারি সৃষ্টি হয়েছিল।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন দেশ রূপান্তর কে বলেন কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ১০ জানুয়ারি সকাল ৯টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে যে যানবাহনের সারি সৃষ্টি হয়েছে তা দ্রুত শেষ হয়ে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে।