জাপা চেয়ারম্যান ও মহাসচিবের পদত্যাগ দাবীতে বিক্ষোভ 

নির্বাচনে অংশগ্রহণ ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে দলের কথা চিন্তা না করে নিজেরা সংসদে যাবার জন্য জাতীয় পার্টির নাম ব্যবহার করার অভিযোগ তুলে বনানীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে দলটির একাধিক কো-চেয়ারম্যানসহ শীর্ষ নেতারা। বুধবার সকাল সাড়ে এগারোটার সময় বিক্ষোভ মিছিল করে জাপার শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভ কর্মসূচি হওয়ার আশঙ্কা দেখে আগেই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিল দলটি। নেতাকর্মীদের বিক্ষোভ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে।

নেতাকর্মীরা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হককে চুন্নু ব্যর্থ ও বেঈমান আখ্যা দিয়ে পদত্যাগ দাবী করেন। কার্যালয়ের ভেতরে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জাপার প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় নেতাদের। সাড়ে ১২টায় দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান বিক্ষুব্ধরা।