সিলেট বিভাগ 

বাদ পড়লেন মোমেন-মান্নান, নতুন মুখ শহীদ ও শফিক  

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। 

এবারের মন্ত্রীসভায় জায়গা হয়নি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অ্যাডভোকেট মাহবুব আলী। 

নতুন মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে জায়গা পেয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিজয়ী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা সপ্তমবারের মতো বিজয়ী হন তিনি। একইভাবে নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সিলেট-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।