আজ দূষণের শীর্ষে ঢাকা

বিশ্বের ১০০ দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এদিন সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এর প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে।

এই সময়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৩৪। একই সময়ে ২২৪ ও ১৯০ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কোলকালতা। 

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। একিউআই ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে মধ্যম বা গ্রহণযোগ্য পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। আর শূন্য থেকে ৫০ এর মধ্যে একিউআই ভালো হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।