জয় শাহরিয়ারের ‘কিংবা তোমার কেউ না’

সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের গান 'কিংবা তোমার কেউ না'। গানটি লিখেছেন কথা সাহিত্যিক এশরার লতিফ এবং সুর করেছেন শিল্পী নিজেই। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। জয় শাহরিয়ারের ইউটিউব ও ফেসবুক পেইজে গানেএ একটু গানচিত্রে প্রকাশ পেয়েছে যা নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করছেন জয় শাহরিয়ার।

নতুন গান প্রসঙ্গে জয় বলেন, নতুন বছর শুরু করলাম নতুন গানে। এবছর বেশ কিছু গান নিয়ে আসতে চাই শ্রোতাদের কাছে। প্রিয় লেখকের কথায় সুর করে গানটি গাইতে খুব ভালো লেগেছে। 

কিংবা তোমার কেউ না শ্রোতারা শুনতে পাবেন আইটিউন্স, স্পটিফাই, স্বাধীন, অ্যামাজন মিউজিকসহ বিশ্বজুড়ে সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে।