৩৩ বছর পর পূর্ণ মন্ত্রী পেলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে দেওয়া হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব। ১৯৯০ সালের পর এই মন্ত্রণালয় পেলো পূর্ণ মন্ত্রী।
নতুন মন্ত্রীদের মধ্যে নামটা থাকার পর থেকেই গুঞ্জন ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। সেই গুঞ্জনই সত্যি হলো। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে শপথ নেয়ার পর জানা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিই পেয়েছেন ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব।