বাপাউবোর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মোস্তফা খান

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) জনসংযোগ পরিদপ্তরে পরিচালক পদে যোগদান করেছেন মোস্তফা খান। ১৯৯৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী পরিচালক পদে প্রথম যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বোর্ড সচিবালয়, মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, কর্মচারী পরিদপ্তর, প্রশিক্ষণ পরিদপ্তর এবং সব শেষে উপপরিচালক (প্রশাসন) পদে জনসংযোগ পরিদপ্তর, বাপাউবো, ঢাকায় কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) ও প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে অওঞ থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘ঈষরসধঃব ঈযধহমব’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে জড়িত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মোস্তফা খান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি