উইলিয়ামসনের ক্যাচ ফেললেন বাবর, নিউজিল্যান্ড ২২৬/৮

কেন উইলিয়ামসন তখন ৯ রানে। সীমানার ধারে ক্যাচ তুলে দিয়েছিলেন। সহজ ক্যাচ। হাতে নিয়েও বল ধরে রাখতে পারলেন না। 

সেই উইলিয়ামসন ৪২ বলে করলেন ৫৭ রান। ড্যারিল মিচেলের সংগে ৪০ বলে ৭৮ রানের জুটি গড়লেন। যে জুটির উপর দাড়িয়ে অকল্যান্ডে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ৮ উইকেটে ২২৮ রান করেছে নিউজিল্যান্ড। চার বাউন্ডারি ও চার ছক্কায় মাত্র ২৭ বলে ৬১ রান করেন মিচেল। তাকে আউট করা পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি ৪৬ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে তার দ্বিতীয় ওভারেই দুই ছক্কা ও তিন চারে ২৫ রান তুলে নেন ফিন অ্যালেন।