সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। প্রতিষ্ঠানটির ঢাকার অফিসে প্রযুক্তি, তথ্য এবং ডিজিটাল বিভাগে আইটি সাপোর্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্রিটিশ হাইকমিশন
বিভাগ: প্রযুক্তি, তথ্য এবং ডিজিটাল
পদ: আইটি সাপোর্ট অফিসার
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সিসিএনএ নেটওয়ার্কস, সিসিএনপি নেটওয়ার্কস, বিসিএ/কম্পটিআইএ এ+ ও নেটওয়ার্কস+ এ ডিগ্রি থাকতে হবে
অতিরিক্ত যোগ্যতা: এমএস উইন্ডোজ ১০/১১ ও এমএস অফিস ৩৬৫ এ দক্ষ হতে হবে। টেলিফোনি ও ভিওআইপিতে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইইএলটিএসে অন্তত স্কোর ৬ থাকতে হবে।
অভিজ্ঞতা: আইটি সাপোর্ট ও কাস্টমার হ্যান্ডলিংয়ে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ১,৩৩,৯১৫ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৩
সূত্র: বিডিজবস