ছবিতে ব্রুনাই-রাজপুত্রের জাঁকজমকপূর্ণ বিয়ে   

এশিয়ার অন্যতম জনপ্রিয় রাজকীয় ব্যক্তিত্ব ব্রুনাইয়ের রাজপুত্র আবদুল মতিন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে  বিয়ে করলেন।  

বিবিসির প্রতিবেদন বলছে, সামাজিক মাধ্যমে সুপরিচিত ৩২ বছর বয়সী এই যুবরাজ একসময়ের এশিয়ার অন্যতম যোগ্য ব্যাচেলর হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি ২৯ বছর বয়সী আনিসা রোসনাহ ইসা-কালেবিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন রাজপুত্র মতিন

বিয়ের অনুষ্ঠানটি ৭ জানুয়ারি শুরু হয়ে আজ রবিবার বড় আয়োজনে শেষ হবে। গত বৃহস্পতিবার একটি মসজিদে বিয়ের ধর্মীয় অংশ সম্পন্ন হয়। 

মতিন বিশ্বের অন্যতম ধনী সুলতান হাসানাল বলকিয়ার চতুর্থ পুত্র এবং দশম সন্তান। সিংহাসনের ষষ্ঠ দাবিদার এই রাজপুত্র সাম্প্রতিক বছরগুলোতে তার বাবাকে কূটনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে সুনাম অর্জন করেন।সংবর্ধনায় শুভ্র সাজে ব্রুনেই রাজপুত্র মতিনের স্ত্রী আনিসা

সুলতান বলকিয়া অক্টোবরে নিজের বিশেষ উপদেষ্টার নাতনি আনিসার সাথে পুত্র মতিনের বাগদানের ঘোষণা দেন। টানা ৭ দিনের আয়োজনে ছিল বোর্নিও ঐতিহ্য ও পাশ্চাত্যের মিশেল

মতিন রয়্যাল ব্রুনাই এয়ার ফোর্সে একজন হেলিকপ্টার পাইলট হিসেবে আছেন। ইন্সটাগ্রামে তার ২.৫ মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। অন্যদিকে আনিসা একটি ফ্যাশন ব্র্যান্ড এবং পর্যটন ব্যবসার মালিক বলে জানা গেছে।

ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে ১৭৮৮ কক্ষ বিশিষ্ট প্রাসাদে আজ রবিবার বিবাহের মূল সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

জমকালো এই আয়োজনে উপস্থিত আছেন সৌদি ও জর্ডান রাজপরিবারের সদস্যরা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফারদিনান্দ মারকোস জুনিয়রও যোগ দিয়েছেন এই রাজকীয় আয়োজনে।সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে রাজকীয় বহর নিয়ে ব্রুনাইয়ের রাজধানীবাসীর সামনে নবদম্পতি

এদিন নববিবাহিত রাজপুত্র মতিন ও তার স্ত্রী আনিসা একটি ছাদখোলা রোলস রয়েসে চড়ে রাজধানীতে জড়ো হওয়া ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।

রাজধানীতে এদিন বিশেষ কুচকাওয়াজ, তোপধ্বনির আয়োজন করা হয়