ভারতের নয়াদিল্লিতে নতুন বছরের প্রথম শো করেছেন পপ সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ও তার ব্যান্ড ‘আনাড়ি’। গত ১১ জানুয়ারি ভারতের প্রেস্টিজিয়াস ইনার হুইল উইমেন্স অর্গানাইজেশনের আমন্ত্রণে নয়াদিল্লি যান এবং সেখানের মঞ্চ মাতান।
ইউফোরিয়ার শতবর্ষপূর্তিতে নিজের বাংলা গান ছাড়াও ইংরেজি ও হিন্দি গান গেয়ে দিল্লির দর্শকদের মুগ্ধ করেছেন মেহরীন। পরদিন এই আয়োজনের সমাপনী দিনে তাকে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানস্থলে মেহরীন বলেন, ‘ইনার হুইল ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মিসেস ট্রিশের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি, যা আমাকে আনন্দিত ও উৎসাহিত করেছে।’
শুধু শো নয়, ইউফোরিয়ার শতবর্ষপূর্তির থিম সংটাও করেছেন মেহরীন। মেহরীনের লেখা ও শরদিন্দু মুনের সুরে ইংরেজি এই থিম সংটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গায়িকা বলেন, কর্মজীবী মহিলাদের নিয়ে এই গান। ‘ইনার হুইল উইল লাইট ইওর ফায়ার, ইনার হুইল উইল লাইট ইউ হাইয়ার’—এটিই গানের প্রতিপাদ্য।
পরদিন সকালে ইনার হুইল উইমেন্স ক্লাব ইন ইন্ডিয়ার পক্ষ থেকে মেহরীনকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান প্রীতি গুগনানি।