সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় কোন জেলায়?
উত্তর : মেহেরপুর জেলায় (২০০১ সালে)
২. হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী বর্তমানে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৯৭তম
৩. বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মোট ধানের জাতের সংখ্যা কত?
উত্তর : ১১৫টি
৪. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : সিঙ্গাপুর
৫. বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?
উত্তর : জাপান
৬. বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মিয়ানমার
৭. ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচ পরিচালনাকারী দেশের প্রথম আম্পায়ার কে?
উত্তর : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৮. কৃষ্ণগহ্বরের রহস্য উন্মোচনের জন্য চীন কর্তৃক মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর : আইনস্টাইন প্রোব
৯. ‘রামচরিত’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : সন্ধ্যাকর নন্দী
১০. ‘কাইজার’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : জার্মান ভাষা (এর অর্থ ‘সম্রাট’)
১১. ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী সেরা চলচ্চিত্র (ড্রামা) কোনটি?
উত্তর : ওপেনহেইমার
১২. খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি রয়েছে কার?
উত্তর : মারিও জাগালো (ব্রাজিল)
১৩. দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক কে?
উত্তর : ফাহমিদা ইসলাম
১৪. মুজিবপিডিয়ার প্রকাশক কে?
উত্তর : হিস্ট্রি অ্যান্ড কালচারাল সার্কেল বাংলাদেশ লিমিটেড
১৫. শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের জন্য ঘঈঞই-এর উন্মুক্ত করা অ্যাপের নাম কী?
উত্তর : নৈপুণ্য
১৬. দেশের প্রথম ১৪ লেনের সড়কের নাম কী?
উত্তর : শেখ হাসিনা সরণি
১৭. বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কতটি?
উত্তর : ৪টি
গ্রন্থনা : মো. হাছিবুল বাসার