দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ‘অস্বাস্থ্যকর’ ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ১৯৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া স্কোর ২৮৭ নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় চীনের উহান। ১৮৮ ও ১৭৮ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম ভারতের কলকাতা ও দিল্লি।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।