সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত ৫টি শূন্য পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: খাদ্য মন্ত্রণালয়
পদসংখ্যা: ৫টি
জনবল নিয়োগ: ১৯ জন
১. পদ: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৮টি
বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন শব্দ ২৫।
২. পদ: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটম্যানশীপ পাস।
৩. পদ: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৪. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন শব্দ ২০।
৫. পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৪ টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১ নং পদের জন্য অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অন্যান্য পদের জন্য অনূর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪