শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা

আজ সোমবার (১৫ জানুয়ারি) টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এর পর তিনি সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা।

রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবার সরকার গঠনের পর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানগণ সাক্ষাৎ করেন। ছবি: ফোকাস বাংলা