আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকা পাডুকোনের ‘ফাইটার’ সিনেমা। আগামী সপ্তাহে প্রকাশ্যে আসবে ছবির ফার্স্ট লুক। তার আগে নায়িকা-পরিচালকের মনোমালিন্য! ইনস্টাগ্রাম থেকে নায়িকাকে সরিয়ে দিলেন সিদ্ধার্থ আনন্দ।
পরিচালকের ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে দেখা যাবে মাত্র ২০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান, হৃতিক রোশন, বিপাশা বসু থেকে দীপিকা একেবারে হাতেগোনা ক’জন। কিন্তু সেই তালিকা থেকে বাদ অভিনেত্রী। কিন্তু আচমকা কী এমন হল তাদের যে এমন সিদ্ধান্ত সিদ্ধার্থের।
যদিও নেটাগরিকদের একাংশের ধারণা, ছবি মুক্তির তারিখ এগিয়ে আসছে, সবটাই নাকি প্রচারে থাকার কৌশল। তবে সত্যি-মিথ্যা জানেন তাঁরাই।
‘ওয়ার’-এর পরে ফের ‘ফাইটার’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে হৃতিকের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘পাঠান’-এ পরিচালকের পছন্দ ছিলেন দীপিকা। পরিচালক-নায়িকার সখ্যের কথা বলিউডে সকলেরই জানা। কিন্তু ‘ফাইটার’ মুক্তির মাত্র দু’সপ্তাহ আগেই নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিলেন দীপিকাকে!