দিনেদুপুরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর বাজারে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

নিহতের নাম হারুন অর রশিদ। তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার দুপুরে দেড়টার দিকে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।