দেশের জন্য খেলতে প্রাইভেট জেটে ৪৮০০ মাইল পাড়ি দিলেন ওনানা

রবিবার রাতে ওল্ড ট্যাফোর্ডে টটেনহামের সঙ্গে ড্র করা ম্যাচে ম্যানইউর গোলবার সামলেছেন আন্দ্রে ওনানা। ২৩ ঘন্টা ও ৪৮০০ মাইল ব্যবধানে আফ্রিকান নেশন্স কাপের ম্যাচে গিনির বিপক্ষে মাঠে নামবে তার দেশ ক্যামেরুন। ক্লাবের দায়িত্ব সামলে তাই প্রাইভেট জেটে চেপে আইভরি কোস্টের উদ্দেশে উড়াল দেন ওনানা।

ক্যামেরনের সঙ্গে যোগ দিতে বিমানে ওনানা

সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের সফরে সেই ছবিও প্রকাশ করেছেন নিজেই। প্রথমবারের মতো ওল্ড ট্র্যাফোর্ডে নতুন মালিক স্যার জিম র‌্যাটক্লিফ হাজির হন ম্যানইউ’র খেলা দেখতে। তার উপস্থিতিতে স্পার্সদের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে রেড ডেভিলরা। এই ম্যাচের জন্যই দেশের দায়িত্ব পালনে রওনা দিতে দেরি করেন ওনানা।

ক্লাবের দায়িত্ব শেষ করে আর দেরি করেননি ওনানা। চার্টার্ড বিমানে করে উড়াল দেন আইভরি কোস্টের উদ্দেশে।