গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও আট মামলার আসামি আব্দুস সামাদ মন্ডলকে (৫৫) সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।
তিনি মোবাইলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আব্দুস সামাদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। নাশকতা মামলাসহ আরও ৮ মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।