দ্য বেস্ট কোচ গার্দিওলা

হৃদয়ে থাকবে বার্সেলোনা, তবে ম্যানসিটি বিশেষ

ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা কোচ পেপ গার্দিওলার হাতেই উঠেছে ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি ও ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। ট্রফিটি গার্দিওলা ভাগ করে নিতে চেয়েছেন এ দুজনের সঙ্গে। 

সঞ্চালনার দায়িত্বে থাকা থিয়েরি অঁরি এ সময় গার্দিওলার কাছে জানতে চেয়েছিলেন, তার কোচিং করানো বার্সেলোনার সেই দল এবং সিটির ট্রেবলজয়ী এই দলের মধ্যে সেরা কারা?

জবাবে গার্দিওলা বলেছেন, ‘বার্সেলোনা সব সময় আমার হৃদয়ে থাকবে। আমার প্রথম ভালোবাসা। তবে সিটির সঙ্গে এই পুরস্কার জয়টা বিশেষ কিছু। কারণ আমরা আগে এই সাফল্য পাইনি।’